গোরুর পায়ের নিচে দলিত হবে শূকরছানা। তারপর সেই গোরুর মালিক গ্রামের সকলের জন্য করবে খাওয়ারের আয়োজন। এই প্রথা মেনে বহু দিন ধরে চলে আসছে এই খেলা। কথিত আছে কালী পূজার পরের দিন নাকি এই খেলা নৃন্দাবনেও খেলা হয়। সেই প্রথা মেনে পুরাতন মালদার সাহাপুরের ঘোষ সম্প্রদায়ের মানুষরা এই খেলা করেন কালী পূজার পরের দিন। সেই মতে এই বছরেও হল সেই খেলা। এক পালা গোরুর মধ্যে ছেড়ে দেওয়া হয় একটি শূকরছানাকে। তারপর যতক্ষণ না শূকরছানাটি মারা যায় ততোক্ষণ পর্যন্ত তাকে গোরুর পায়ের নিচে ফেলে চলে মেরে ফেলার জন্য এই খেলা। আর এই খেলা করার সময় একটি মেলা বসে তার নাম হল গাঁয় পাউর মেলা। এই মেলার মুল আকর্ষণ হল এই খেলা। খেলা দেখতে ভির করে প্রচুর মানুষ।
মালদা